প্রিন্ট এর তারিখঃ Oct 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 23, 2026 ইং
পূবাইল থানা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর মহানগরের পূবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ জুন) রাতে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন মোবাইল ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় পূবাইল থানাধীন বিন্দান এলাকার বড়বাড়ী জামে মসজিদের সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের দখলে রাখার অভিযোগে মো. সোহেল মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেপ্তার সোহেল মিয়া বিন্দান (স্কুলপাড়া) এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে পূবাইল থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV